শুকনো ত্বক সাধারণত খসখসে ও অস্বস্তিকর হতে পারে, অতএব এই সমস্যাটির দ্রুত সমাধান প্রয়োজন| কি ভাবে এই অস্বস্তি থেকে দ্রুত রেহাই পাবেন জানতে চান, তাহলে এই প্রতিবেদনটি অবশই পড়ে ফেলুন| পায়ে শুষ্ক ত্বকের জন্য প্রায়শই মানুষ চুলকানি ও জ্বালা অনুভব করে থাকে| আপনি যদি ছোট প্যান্ট বা আঁটোসাঁটো জিন্স পরেন, তবে আপনার পা সবসময়ই চুলকাতে থাকবে| পায়ে শুষ্ক ত্বক যাদের তারা সবসময় পূর্ণ দৈর্ঘ্য কাপড় পরতে পছন্দ করে, কারণ এই ভাবে UVরে থেকে সরাসরি ক্ষতি প্রতিরোধ করা যায়| শুকনো ত্বক আসলে মরা চামড়ার কোষের স্তর যা চামড়ার ওপরের অংশে অনেকদিন ধরে জমা হয়| ত্বক অনেকদিন পরিষ্কার না করলে এই কোষের স্তর জমতেই থাকে| এখানে আমরা কিভাবে আপনার শুষ্ক এবং খসখসে চামড়ার যত্ন নেবেন তার প্রতিকারের কথা আলোচনা করা হল|
১. জলপাইয়ের তেল জলপাইয়ের তেল সেরা প্রতিকারের মধ্যে একটি, যা পায়ের শুকনো চামড়ার চিকিৎসা করতে পারে| জলপাই তেলে উচ্চ পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন পাওয়া যায় যা দীর্ঘক্ষণ আপনার পায়ের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে|
ব্যবহার পদ্ধতি স্নানে যাওয়ার আগে কিছুটা জলপাইয়ের তেল পায়ে মেখে নিন| ৩০ মিনিট অপেক্ষা করুন এবং তারপর ধুয়ে ফেলুন। আপনার নিয়মিত ময়শ্চারাইজার বা ক্রিম প্রয়োগ করার আগেও আপনি আপনার পায়ে কিছুটা জলপাইয়ের তেল মালিশ করে নিতে পারেন|












